সারা দেশে কাউন্টার টেররিজম ইউনিট গঠন প্রক্রিয়া চলছে : শমশেরনগরে স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত January 27, 2017
সারা দেশে কাউন্টার টেররিজম ইউনিট গঠন প্রক্রিয়া চলছে : শমশেরনগরে স্বরাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজার প্রতিনিধি : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ঢাকা মহানগর পুলিশ-ডিএমপিতে চালু করা হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, সারা দেশে পৃথক কাউন্টার টেররিজম ইউনিট গঠন প্রক্রিয়া চলছে।
ঢাকায় সাংবাদিক নির্যাতনের ব্যাপারে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাংবাদিক নির্যাতন পুলিশ করেনা, মাঝে মধ্যে ধাক্কাধাক্কি লেগে যায়-এটা স্বাভাবিক।
শুক্রবার বিকেলে মৌলভীবাজারের শমসেরনগরে শাহ তোরণের ফলক উম্মোচন শেষে সাংবাদিকদের সাথে তিনি আলাপ করছিলেন।
আসাদুজ্জামান খান কামাল পরে শমশেরনগরে পিঠা উৎসব উদযাপন পরিষদ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সুজা মেমোরিয়েল কলেজের অধ্যক্ষ বাবুল মুরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামাল হোসেন প্রমুখ।