সহিংসতার বিরুদ্ধে গানে গানে প্রতিবাদ জানালো নগরনাট সিলেট

প্রকাশিত November 6, 2016
সহিংসতার বিরুদ্ধে গানে গানে প্রতিবাদ জানালো নগরনাট সিলেট

নগরনাট সিলেট ব্যতিক্রমী ‘গান মিছিল’ করে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর সহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলা ও সহিংসতার প্রতিবাদ জানিয়েছে।
শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনার থেকে ‘গান মিছিল’ শুরু হয়। এতে নগরনাট ছাড়াও সম্মিলিত নাট্য পরিষদ এবং মৌলবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী সাংস্কৃতিক মোর্চা সহ বিভিন্ন প্রগতিশীল সংগঠনের সদস্যরা অংশ নেন।
এ সময় সবাই সম্মিলিত কণ্ঠে গণসংগীত গেয়ে মিছিল সহকারে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদিক্ষিণ করেন।
গানে গানে এ ধরনের ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানান ও হামলাকারীদের শাস্তি দাবি করেন।