সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বইপড়া উৎসব উদ্বোধন করবেন সেলিনা হোসেন

প্রকাশিত December 20, 2016
সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বইপড়া উৎসব উদ্বোধন করবেন সেলিনা হোসেন

সিলেটে সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে বইপড়া উৎসব মঙ্গলবার শুরু হচ্ছে।
দুপুর ২টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে এর উদ্বোধন করে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেবেন প্রধান অতিথি বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
এক দশক ধরে চলে আসা বইপড়া উৎসবে দেশের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন।
বইপড়া উৎসবের প্রধান উদ্যোক্তা ও ইনোভেটরের মুখ্য সঞ্চালক রেজওয়ান আহমদ ও ইনোভেটরের নির্বাহী সঞ্চালক প্রণবকান্তি দেব উদ্বোধনী অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন।