শিক্ষা সপ্তাহে বিভিন্ন বিভাগে নির্বাচিতদের সনদপত্র প্রদান

প্রকাশিত October 15, 2016
শিক্ষা সপ্তাহে বিভিন্ন বিভাগে নির্বাচিতদের সনদপত্র প্রদান

সিলেট সদর উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহে বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদেরমধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ এবং শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব ও ব্যানবেইসের পরিচালক মো ফসিউল্লাহ। সভাপতিত্ব করেনউপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।বিশেষ অতিথি ছিলেন শ্রেষ্ঠ অধ্যক্ষ মদনমোহন কলেজের অধ্যক্ষ ড আবুল ফতেহ ফাত্তাহ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকসরকারি অগ্রগামী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী রানী পুরকায়স্ত। স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন কুমার রায়।সংগঠক ধ্রুব গৌতমের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষকঅধ্যাপক আব্দুল হামিদ ও শ্রেষ্ঠ রোভার মো শুকরান আহমেদ রানা।