শারদা স্মৃতি ভবন পরিদর্শন করলেন অর্থমন্ত্রী শুনলেন বর্তমান দশার কথা

প্রকাশিত February 23, 2017
শারদা স্মৃতি ভবন পরিদর্শন করলেন অর্থমন্ত্রী শুনলেন বর্তমান দশার কথা

সাংস্কৃতিক প্রতিবেদক : অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট মহানগরীর এক সময়ের সংস্কৃতিচর্চার প্রাণকেন্দ্র শারদা স্মৃতি ভবন পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার সকালে তিনি সিলেট সিটি করপোরেশনের মালিকানাধীন ঐতিহাসিক ভবনটি পরিদর্শন করেন। এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব শারদা স্মৃতি ভবনের বর্তমান দশা অর্থমন্ত্রীর কাছে তুলে ধরেন।
অন্যদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি ড এ কে আবদুল মোমেন, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ব্যারিস্টার আরশ আলী, আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।
উপস্থিত সংস্কৃতি অঙ্গনের সবাই শারদা স্মৃতি ভবন সংরক্ষণ সহ সিলেটে সংস্কৃতিচর্চার ক্ষেত্রে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।