মৌলভীবাজারে হাম || বাড়ছে সংক্রমণ || আক্রান্ত হচ্ছেন বয়স্করাও

প্রকাশিত April 5, 2026
মৌলভীবাজারে হাম || বাড়ছে সংক্রমণ || আক্রান্ত হচ্ছেন বয়স্করাও

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারে হামের সংক্রমণ বেড়েই চলেছে। শিশুদের পাশাপাশি আক্রান্ত হচ্ছেন বয়স্করাও। একদিনের ব্যবধানে হামের উপসর্গ নিয়ে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ৯ জন ভর্তি হয়েছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, এর আগে জেলায় ৩৭ জনকে সনাক্ত করে তাদের স্যাম্পুল ল্যাব টেস্টে পাঠানো হয়। হাম পজিটিভ রোগীরা এখন চিকিৎসাধীন। ইতোমধ্যে ২০ বেডের আলাদা আইসোলেশন কর্নার করা হয়েছে।
হাম পজিটিভ ৯ রোগীর মধ্যে দুজন বয়স্ক আর সাতজনই শিশু। সবাই জ্বর, সর্দি, কাশি, শরীরে লাল রেশ বা চিহ্ন ও চোখ লাল হয়ে যাওয়া লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হন। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা মো মামুনুর রহমান জানান, জেলায় হামের প্রাদুর্ভাব বাড়ছে।
মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্বাবধায়ক ডা প্রনয় কান্তি দাশ জানান, আইসোলেশন কর্নারে হামের রোগীরা চিকিৎসা নিচ্ছেন। প্রয়োজনে এখানে শয্যা সংখ্যা বৃদ্ধি করা হবে।