মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত December 24, 2016
মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যার প্রতিবাদে মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে সিলেট উন্নয়ন ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান কয়েস লোদী।
মানববন্ধনে বক্তারা মিয়ানমারে গণহত্যা বন্ধের পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।