মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের গ্যাসফিল্ড এলাকায় ট্রাক চাপায় লিজা আক্তার (৭) নামের এক শিশু প্রাণ হারিয়েছে।
সে উপজেলার রতনপুর গ্রামের বাহার মিয়ার মেয়ে। এ দুর্ঘটনায় ক্ষুদ্ধ এলাকাবাসী প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন বলেন, রাস্তা পারাপারের সময় ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক লিজা আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। জনতার সহায়তায় ট্রাক ও ট্রাক চালকের সহকারীকে আটক করা হয়েছে।