যথাযোগ্য মর্যাদায় ব্রিটেনের ওয়েলস বাংলাদেশ কমিউনিটি কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্টে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে।
বৃহস্পতিবার দুপুর ১২টা ১ মিনিটের সময় কার্ডিফ ইন্টারন্যাশনাল ম্যাদার ল্যাংগুয়েজ মনুমেন্ট তথা শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটি, ইউকে ওয়েলস আওয়ামী লীগ, ওয়েলস যুবলীগ, কার্ডিফ বাংলা স্কুল, বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাউথ ওয়েলস রিজিওনের পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঘ্র্য অর্পণ করা হয়।
পরে ইউকে বিডি টিভির চেয়ারম্যান, শহীদ মিনার ফাউন্ডার্স ট্রাস্ট কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে ও ওয়েলস আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মালিকের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় গোলাম মর্তুজা, আসাদ মিয়া, মুজিবুর রহমান, ভিপি সেলিম আহমদ, ড জুসনা মুহিত, মফিকুল ইসলাম, সৈয়দ ইকবাল আহমেদ, আনোয়ার আলী, মাহবুবুর রহমান, সাজেল আহমেদ, আশফাকুর রহমান অভি, আবুল খায়ের পাপ্পু, বদরুল হক মনসুর, আতিকুল ইসলাম, আব্দুল মোতালিব, সেবুল আলী, আব্দুল আহাদ, আসাদ মিয়া, আফিফা জান্নাত ও শাহান চৌধুরী বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঠিক ইতিহাস সর্বত্র তুলে ধরার আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি