মহানগর যুব জমিয়তের সভাপতি জাকারিয়া সম্পাদক রেজাউল

প্রকাশিত October 14, 2021
মহানগর যুব জমিয়তের সভাপতি জাকারিয়া সম্পাদক রেজাউল

যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মুফতি জাকারিয়া মাহমুদ সভাপতি ও মুহাম্মদ রেজাউল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নতুন কমিটি গঠন উপলক্ষে বুধবার রাতে মহানগরীর জিন্দাবাজারে একটি রেস্টুরেন্টে সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচনা ক্রমে সর্বসম্মতিতে গঠিত ২১ সদস্য বিশিষ্ট সংগঠনের কমিটি ঘোষণা করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তের উলামায়ে ইসলামের কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব ও মহানগর সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মহানগর জ্যেষ্ঠ সহসভাপতি প্রিন্সিপার মাহমুদুল হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন, জমিয়তের শ্রম বিষয়ক সম্পাদক হাফিজ রশিদ আহমদ, যুব জমিয়তের কেন্দ্রিয় সহসভাপতি হাফিজ মাহমুদুল হাসান ও জমিয়তের কেন্দ্রিয় নেতা মাওলানা আব্দুস সালাম।
কমিটির অন্যান্য দায়িত্বশীল হচ্ছেন, জ্যেষ্ঠ সহসভাপতি মাওলানা মাহদি হাসান, সহসভাপতি মাওলানা এনামুল হক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ আখলাক আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা মাহদি হাসান, সাংগঠনিক সম্পাদক মুরশেদ আলম, প্রচার সম্পাদক মাওলানা আকমল হুসাইন, অর্থ সম্পাদক মাওলানা মুজাম্মিল হুসেন, অফিস সম্পাদক হাফিজ ইসমাইল হুসেন, সহিত্য সম্পাদক মুফতি আবু বকর, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, পাঠাগার সম্পাদক আমিনুল হক, কার্যকরী সদস্য হাফিজ মাওলানা নূরুল আমিন, মাওলানা আসাদ আহমদ, কামরুজ্জামান, হাফিজ হুসাইন আহমদ ও শফিকুল ইসলাম।-সংবাদ বিজ্ঞপ্তি