মধুবন দোকান মালিক ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

প্রকাশিত October 10, 2016
মধুবন দোকান মালিক ব্যবসায়ী সমিতির মতবিনিময় সভা

সিলেটের বন্দরবাজার মধুবন সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির সাথে রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো নূরুল হুদা মতবিনিময় করেছেন।
রবিবার বাদ জোহর অনুষ্ঠিত মতবিনিময় সভায় ব্যবসায়ীদের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মো তুরন মিয়া ও সাধারণ সম্পাদক মো আলা মিয়া।
ব্রিগেডিয়ার জেনারেল (অব) মো নূরুল হুদা এ সময় ব্যবসায়ীদের নেতাদের নিশ্চিত করেন যে, বিশেষজ্ঞ প্রকৌশলীদের মতামত হচ্ছে মধুবন সুপার মার্কেট এখন ঝুঁকিপূর্ণ নয়। এই মার্কেট যাবতীয় নিয়ম-নীতি মেনেই নির্মাণ করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে স্বাভাবিক ভূমিকম্প হলেও অক্ষত থাকবে।
মদূবন সুপার মার্কেটের সৌন্দর্য্য বৃদ্ধি, বিশেষ করে নর্দমা, বিদ্যুৎ, পানি, সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপক যন্ত্র সহ যাবতীয় কার্যক্রম ত্বরান্বিত করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক মো আব্দুল হান্নান, প্রবীণ ব্যবসায়ী মতছির আলী, জাফর আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, আতাউর রহমান, হাকিম ওলিদ উদ্দিন খান, মো খালিকুল ইসলাম বাচ্চু, শামসুল ইসলাম ছালিক, মো মনজুর আহমদ, মো আব্দুল হান্নান, মো ফখরুল ইসলাম, শাহ মো আহমেদুর রব প্রমুখ।