নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ায় যৌথ অভিযান চালিয়ে প্রায় সোয়া লাখ টাকা জরিমানা আদায় করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার একটি যৌথ আভিযানিক দল সোমবার (৯ মার্চ) আনুমানিক সকাল ১০টা থেকে প্রায় ৪ ঘণ্টা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ক্রেতা সাধারণকে প্রতারিত করার দায়ে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের (২০০৯) ৪৪ ধারায় শাড়ি বিচিত্রা বিপণি বিতানকে (সড়ক বাজার) ১ লাখ টাকা ও ব্রাহ্মনবাড়িয়া ক্লথ স্টোরকে (নিউমার্কেট) ২০ হাজার টাকা জরিমানা করা হয়।