সিলেটের বিয়ানীবাজার উপজেলায় রোটারি ই-ক্লাব অব ৩২৮২ এর উদ্যোগে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে টিউবওয়েল, ঢেউটিন, স্যানেটারি ল্যাট্রিন, হুইল চেয়ার, মশারি ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলায় এসব বিতরণকারে রোটারি ইন্টারন্যাশনালের সাবেক ডিস্ট্রিক্ট গভর্নর অধ্যক্ষ লে কর্নেল (অব) আতাউর রহমান পীর বলেন, মানবতার কল্যাণে কাজ করার চেয়ে ভাল কিছু পৃথিবীতে আর নেই; কিন্তু সামর্থ থাকার পরও এই কাজ সকলের দ্বারা হয়না। এজন্য প্রয়োজন সেবার মানসিকতা সম্পন্ন একদল মানবপ্রেমী মানুষ, যা রোটারি ক্লাব তৈরি করে।
রোটারি ই-ক্লাব অব ৩২৮২ এর প্রেসিডেন্ট রোটারিয়ান অ্যাডভোকেট মো আজিম উদ্দীনের সভাপতিত্বে ও সেক্রেটারি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো তোফায়েল আহমেদ চৌধুরীর পরিচালনায় এ সময় উপস্থিতি ছিলেন, রোটারি জেলা ৩২৮২ এর ডেপুটি গভর্নর রোটারিয়ান রাসেল মাহবুব, ক্লাব ডাইরেক্টর রোটারিয়ান আব্দুল ওয়াহিদ, ফাহিম আহমদ, দেবারাই পঞ্চায়েত কমিটির সভাপতি মো আজিজুর রহমান, আব্দুস সালাম, এবাদুল হক, আবু তাহের মো ইয়াহয়িয়া, মো মিসবাহ উদ্দীন, ওমর ফুরকানী, আজাদ জিসান, তানভীর আহমদ মিলাদ, সুহেদ আহমদ ও আবেদ আহমদ।-সংবাদ বিজ্ঞপ্তি