বিশ্বম্ভরপুর উপজেলাকে হাওর অঞ্চল ঘোষণার দাবিতে মানববন্ধন

প্রকাশিত March 21, 2019
বিশ্বম্ভরপুর উপজেলাকে হাওর অঞ্চল ঘোষণার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলাকে হাওর অঞ্চল ঘোষণার দাবিতে মানববন্ধন করা হয়েছে।
উপজেলাবাসীর উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সাঈদুর রহমান, সাধারণ সম্পাদক হরিস চন্দ্র বর্মণ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার বর্মণ ও নাজমা বেগম।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়।