নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) জৈন্তাপুর বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সিলেটের জৈন্তাপুর উপজেলার ত্রিপাখোলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ১২০ বোতল ভারতীয় মদ আটক করা হয়, যার সিজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
এছাড়াও শুক্রবার (১৪ নভেম্বর/২৯ কার্তিক) জৈন্তাপুর ও সুরাইঘাট বিওপির আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২টি গরু, ২০০ কেজি সুপারি ও ১টি সিএনজি অটোরিকশা জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সিজারমূল্য ৭ লাখ ৭০ হাজার টাকা।
উভয় অভিযানের মাধ্যমে ৯ লাখ ৫০ হাজার টাকা মালামাল আটক করা হয়েছে।