নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন : সভাপতি হিমেল সম্পাদক সেলিম

প্রকাশিত December 29, 2020
নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন : সভাপতি হিমেল সম্পাদক সেলিম

নবীগঞ্জ প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার নবীগঞ্জ শহরে জেলা পরিষদ ডাকবাংলোয় সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। প্রেসক্লাবের সদস্য ৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, দৈনিক উত্তরপূর্ব প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক মানবজমিন প্রতিনিধি এম এ বাছিত পেয়েছেন ১৩ ভোট।
সাধারণ সম্পাদক পদে ২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, দৈনিক হবিগঞ্জ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনটিভি প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু পেয়েছেন ১১ ভোট।
এছাড়া সহ সভাপতি পদে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি শাহ সুলতান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক খবর বাংলাদেশের প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী শামীম ও অর্থ সম্পাদক পদে দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোহাম্মদ শওকত আলী নির্বাচিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, ফখরুল আহসান চৌধুরী, তোফাজ্জল হোসেন, আকিকুর রহমান সেলিম, এম মুজিবুর রহমান, এম এ মুহিত।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান। যুগ্ম নির্বাচন কমিশনার ছিলেন, এম এ আহমদ আজাদ ও সুবিনয় রায় বাপ্পি। এছাড়াও নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু ও সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন।
নির্বাচন চলাকালে ভোটকেন্দ্র পরিদর্শন করেন, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান, হবিগঞ্জ জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরী, থানার ওসি আজিজুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, প্রজীপ কর্মকর্তা শাকিল আহমেদ, উপজেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী প্রমুখ।