নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে সিলেট আওয়ামী লীগের অভিনন্দন

প্রকাশিত October 25, 2016
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে সিলেট আওয়ামী লীগের অভিনন্দন

বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম সম্মেলনে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতি, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক, সিলেটের কৃতিসন্তান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সভাপতিমণ্ডলীর সদস্য ও অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
আওয়ামী লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এই কমিটি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে। দেশরত্ন শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এই কমিটি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও বেগবান করবে। এই কমিটির মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ ও জাতির আকাঙ্ক্ষা পূরণ হবে।