দিরাই থেকে অপহরণের ১২ দিন পর জগন্নাথপুর থেকে উদ্ধার একজন

প্রকাশিত February 1, 2017
দিরাই থেকে অপহরণের ১২ দিন পর জগন্নাথপুর থেকে উদ্ধার একজন

সুনামগঞ্জের দিরাই থেকে অপহরণের ১২ দিন পর একই জেলার জগন্নাথপুর থেকে আমির হোসেন নামের একজনকে হাত-পা বাধা অবস্থায় র‌্যাব-৯ উদ্ধার করেছে।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৯ অধিনায়ক লে কর্নেল মাহবুব জানান, ২০শে জানুয়ারি ভোরে জমিতে পানি সেচ দেয়ার সময় আমির হোসেনকে অপহরণ করা হয়। এরপর থেকে অপহরণকারীরা তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিল।
অপহরণ সম্পর্কে অবহিত হবার পর র‌্যাব-৯ সদস্যরা হাবিবুর রহমান নামের এক অপহরণকারীকে গ্রেফতার করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী ভোর ৪টার দিকে আমির হোসেনকে হাবিবুর রহমানের বাড়ি জগন্নাথপুর উপজেলার ডিগারকুল থেকে উদ্ধার ও অপর অপহরণকারী আবু তাহেরকে আটক করা হয়।
র‌্যাব-৯ অধিনায়ক জানান, আটক হাবিবুর রহমান ও আবু তাহের দুই ভাই। তারা বিভিন্ন জনকে অপহরণ করে মুক্তিপণ আদায় করছিল।