সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের পেরুয়া গ্রামে কিশোরগঞ্জ ফেরৎ এক যুবক ‘করোনা’ আক্রান্ত হয়েছেন।
তার নাম রনি রায় (২৫)। তিনি গ্রামের নিখিল রায়ের ছেলে। তিনদিন পূর্বে রনি রায় কিশোরগঞ্জ থেকে নিজ বাড়িতে আসেন। একদিন পর দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার নমুনা সংগ্রহ করা হয়। বুধবার ফলাফলে তার শরীরে ‘করোনা’ পজেটিভ বলে ধরা পড়ে।
এর পরিপ্রেক্ষিতে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শফি উল্ল্যাহ বৃহস্পতিবার দুপুরে পেরুয়া গ্রামের ১৩টি পাড়াকে লকডাউন করেন।
রনি রায়কে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। এছাড়া তার পিতামাতা সহ ৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।