তথ্য অধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

প্রকাশিত September 29, 2016
তথ্য অধিকার দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা

ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স-আইডিয়ার উদ্যোগে এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সিলেট সদর উপজলোয় ‘তথ্য পেলে মুক্তি মেলে, সোনার বাংলার স্বপ্ন ফলে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শাহপরাণ গেইট প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষ্ণ গোবিন্দ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেনা বেগম। আইডিয়ার সিএসও কমিটির সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পপি তালুকদার। ধারণাপত্র উপস্থাপন করেন আইডিয়া এসপিএসআরজি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জাহিদুল ইসলাম ভূঁইয়া। আরো বক্তব্য রাখেন শিরিন বেগম, সেলিনা বেগম, রাজিয়া বেগম, আমিনা বেগম, দেবদুলাল দাস, সায়েম আল মামুন প্রমুখ।