ড জাফর ইকবালের উপর হামলা : মাথায় আঘাত : অবস্থা শংকামুক্ত

প্রকাশিত March 3, 2018
ড জাফর ইকবালের উপর হামলা : মাথায় আঘাত : অবস্থা শংকামুক্ত

নিজস্ব প্রতিবেদক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জনপ্রিয় লেখক ড মুহাম্মদ জাফর ইকবালের উপর উপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে আহত হয়ে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে তার অবস্থা আশংকামুক্ত। তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।
শনিবার বিকেল ৫টার দিকে ক্যাম্পাসে মুক্তমঞ্চে ত্রিপল ই বিভাগের এক অনুষ্ঠানে বক্তৃতারত অবস্থায় তিনি আক্রান্ত হন। হামলাকারীরা ড মুহম্মদ জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করে। তবে সাথে সাথে শিক্ষার্থীরা হামলাকারীকে ধরে ফেলে গণপিটুনি দেয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। সে এখনো অজ্ঞান রয়েছে বলে জানা গেছে।
পুলিশ ড মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার বিষয়টি নিশ্চিত করেছে।