জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে শিশু সহ ৫ জনের মৃত্যু আশঙ্কাজনক অবস্থায় ৫ জন

প্রকাশিত December 6, 2016
জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে শিশু সহ ৫ জনের মৃত্যু আশঙ্কাজনক অবস্থায় ৫ জন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের জৈন্তাপুর উপজেলায় পটকা মাছ খেয়ে দুই পরিবারের শিশু সহ ৫ জন মারা গেছে। গুরুতর অসুস্থ অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে ১২ জন। এর মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে পটকা মাছ দিয়ে ভাত খেয়ে অসুস্থ হয়ে পড়েন মহাইল গ্রামের দুই পরিবারের ১৭ জন সদস্য। প্রথমে তাদেরকে উপজেলা হাসপাতালে নেয়া হলে সেখান থেকে সিলেট পাঠিয়ে দেয়া হয়। এখানে পর একে একে মারা যান বৃদ্ধ আব্দুর রহিম, তার ছেলে সোলাইমান হোসেন ও লোকমান হোসেন এবং প্রতিবেশী প্রবাসী আনিসুল হকের দুই শিশুসন্তান রাহিন ও মনি।
ওসমানী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি ১২ জনের চিকিৎসায় তিন সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
চিকিৎসকদের মতে, পটকা মাছে থাকা টেট্রা টক্সিন নামের এক ধরনের বিষক্রিয়ায় আক্রান্তদের ব্রেনের নার্ভাস সিস্টেম দুর্বল করে দেয়। এতে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে দ্রুত মারা যায় রোগীরা। তবে লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিয়ে রোগীদের বাঁচানোর চেষ্টা করা হয়।