জেলা ছাত্রদল নেতার মৃত্যুতে জেলা বিএনপির শোক প্রকাশ

প্রকাশিত October 8, 2016
জেলা ছাত্রদল নেতার মৃত্যুতে জেলা বিএনপির শোক প্রকাশ

সিলেট জেলা ছাত্রদলের সদস্য ইমরানুল করিম চৌধুরী মিঠুর অকাল মৃত্যুতে জেলা বিএনপি নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, কর্মীবান্ধব ও সর্বমহলে প্রিয় ইমরানুল করিম চৌধুরী মিঠুর অকাল মৃত্যুতে সিলেট ছাত্রদল একজন প্রতিভাবান কর্মীকে হারালো। যা সহজে পুরন হবার নয়।
তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ও জেলা ছাত্রদলের সদস্য ইমরানুল করিম চৌধুরী মিঠুর মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরীও গভীর শোক প্রকাশ করেছেন।