জাতীয় উদ্যান লাউয়াছড়ায় বন্যপ্রাণী অবমুক্তকরণ

প্রকাশিত March 4, 2018
জাতীয় উদ্যান লাউয়াছড়ায় বন্যপ্রাণী অবমুক্তকরণ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণী অবমুক্তকরণ করা হয়েছে।
শনিবার বিকেলে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রধান অতিথি হিসেবে প্রাণীগুলো অবমুক্ত করেন, বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল জাহিদ হোসেন।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেবের সভাপত্বিতে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিভাগীয় বনকর্মকর্তা মিহির কুমার দে, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ সভাপতি চৌধুরী ভাস্কর হোম, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, ডা হরিপদ রায় ও সংগঠনের পরিচালক সজল দেব।
অবমুক্ত করা প্রাণীগুলোর মধ্যে ছিল, একটি গন্ধগকুল, দুটি বন বিড়াল, একটি অজগর সাপ, দুটি সরালি পাখি ও দুটি কালিম পাখি।