জগন্নাথপুরে নলুয়া প্রবাসী সংঘের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত January 1, 2021
জগন্নাথপুরে নলুয়া প্রবাসী সংঘের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি : ‘শীতার্তদের পাশে নলুয়া’-এ স্লোগান নিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নলুয়া প্রবাসী সংঘের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে ইউনিয়নের মহিষাকোনা গ্রামে সংগঠনের সদস্য যুক্তরাজ্য প্রবাসী মনির হোসেনের বাড়িতে এলাকার ২ শতাধিক শীতার্তের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ পর্বে নলুয়া প্রবাসী সংঘের সদস্য মুজিবুর রহমানের সভাপতিত্বে ও নাবিবুর রহমান রাসেলের পরিচালনায় বক্তব্য রাখেন, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুহিত, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, নলুয়া প্রবাসী সংঘের সদস্য মনির হোসেন, সমাজসেবক আব্দুস সামাদ, নাসির উদ্দিন, মাহমদ মিয়া, মাওলানা আনোয়ার হোসেন, যুবলীগ নেতা মাহবুব হোসেন মিঠু, মাহতাব হোসেন, মামুনুর আবরার ও আমজাদ হোসেন।