ছিনতাইয়ের শিকার সাংবাদিক || আইনশঙ্খলার অবনতিতে জেলা প্রেসক্লাবের উদ্বোগ

প্রকাশিত April 5, 2026
ছিনতাইয়ের শিকার সাংবাদিক || আইনশঙ্খলার অবনতিতে জেলা প্রেসক্লাবের উদ্বোগ

সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ছিনতাইকারীদের দ্বারা সাংবাদিক আক্রন্তের ঘটনায় সিলেট জেলা প্রেসক্লাব গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে।
এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন, মহানগরী এলাকায় অপরাধ প্রবণতা ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ায় জননিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, নগরজুড়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা ব্যবহার করে সংঘবদ্ধ চক্রের ধারাবাহিক ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। পুলিশি টহল এবং চেকপোস্ট বসানো সত্ত্বেও প্রকাশ্য দিবালোকে কিংবা রাতের আঁধারে ঘটে যাওয়া ছিনতাইয়ের ঘটনা সিলেট মহানগরীর অবনতিশীল আইশৃঙ্খলা পরিস্থিতির প্রতিই ইঙ্গিত দিচ্ছে।
তারা উল্লেখ করেছেন, শনিবার (৪ এপ্রিল) সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য রায়হান উদ্দিন ও সাবেক সদস্য ওহী আলম রেজা ছিনতাইকারীদের কবলে পড়েন। রায়হান উদ্দিনকে জখম করা হয় এবং ওহী আলম রেজার শিশু সন্তানের গলায় ধারালো অস্ত্র ধরে নগদ টাকা লুটে নেয় দুর্বৃত্তরা। উভয় ঘটনাই জনমনে চরম আতঙ্ক সৃষ্টি করেছে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাকেও ইতিবাচক দৃষ্টিতে দেখা হচ্ছে না।
জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, “পবিত্র এই নগরীতে যাতে এরকম আর কোনো ঘটনা না ঘটে, সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ভূমিকা রাখবে বলেই আমরা বিশ্বাস রাখতে চাই।”
এই ঘটনাকে কোনোভাবেই ভিন্নখাতে প্রবাহিত করার সুযোগ নেই। স্বাধীন সাংবাদিকতাকে কোনোভাবেই যাতে বাধাগ্রস্ত করা না হয়, সে বিষয়টিও সংশ্লিষ্টরা দৃঢ়ভাবে মেনে চলবেন বলে সাংবাদিক নেতৃবৃন্দ বিশ্বাস করেন।
জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, একটি সুন্দর নগরী গড়ে তুলতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি অপরিহার্য অনুষঙ্গ। দুই সাংবাদিকের আক্রান্ত হওয়াসহ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সব কটি ঘটনায় সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা হোক।