খাদিজার উপর হামলাকারী বদরুলকে শাবিপ্রবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার

প্রকাশিত October 23, 2016
খাদিজার উপর হামলাকারী বদরুলকে শাবিপ্রবি থেকে স্থায়ীভাবে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : সিলেট সরকারি কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিসের উপর নৃশংস হামলার ঘটনায় ছাত্রলীগের সহ সম্পাদক বদরুল আলমকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-শাবিপ্রবি কর্তৃপক্ষ স্থায়ীভাবে বহিষ্কার করেছে।
রবিবার শাবিপ্রবির সিন্ডিকেট সভায় বহিষ্কারের এই সিদ্ধান্ত নেয়া হয়। বদরুল আলম শাবিপ্রবির অর্থনীতি বিভাগের শেষ বর্ষের শিক্ষাথী ছিলেন।
৩রা অক্টোবর এমসি কলেজ ক্যাম্পাসে পরীক্ষা দিতে যাওয়া সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর জখম করার পরদিন বদরুল আলমকে সাময়িকভাবে বহিষ্কার করে শাবিপ্রবি প্রক্টরিয়াল বডি। ঐ দিনই ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদারকে প্রধান করে তিন সদস্যের একটি ‘ফ্যাক্টস ফাইন্ডিং’ কমিটিও গঠন করা হয়।
‘ফ্যাক্টস ফাইন্ডিং’ কমিটির প্রতিবেদন সিন্ডিকেট সভায় উত্থাপন করার পর বদরুল আলমকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।