কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ১২২৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

প্রকাশিত February 18, 2026
কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ১২২৫ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশ ১ হাজার ২২৫ বোতল ভারতীয় মদসহ ২ জনকে গ্রেফতার করেছে।
জেলা পুলিশের সিডিয়া সেল জানায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাতে জেলার কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের নভাগী গ্রামে কাঁচা রাস্তার উপর হতে রাকিবুল ইসলাম রুবেল (৩২, পিতা ওয়াহিদ মিয়া, চন্দ্রগাম, বাজিতপুর, কিশোরগঞ্জ, বর্তমান ঠিকানা বাসা নং-৪৩/এ, ৪ নম্বর ওয়ার্ড, মুগদা, দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা) ও মো সাগর মোল্লার (৩৪, পিতা মৃত খোকন মোল্লা, হালিয়াঘাট, হরিরামপুর, মানিকগঞ্জ, বর্তমান ঠিকানা মাতুয়াইল কাঠেরপুল অনুখানের বাড়ি, যাত্রাবাড়ী, ঢাকা) নিকট থেকে এই অবৈধ মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।