কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে বিপুল ভারতীয় পণ্য ও ট্রাকসহ চালক আটক

প্রকাশিত January 10, 2026
কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে বিপুল ভারতীয় পণ্য ও ট্রাকসহ চালক আটক

নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ট্রাক ভর্তি ভারতীয় বিপুল পরিমাণ শাড়ি ও বিস্কুট আটক হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি/২৬ পৌষ) ভোরবেলা থানা পুলিশের একটি আভিযানিক দল কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ গেইটের সামনে ভোলাগঞ্জ-সিলেটগামী মহাসড়কে চেকপোস্ট করাকালে সন্দেহজনকভাবে বালু বোঝাই ১টি ট্রাক আটক করে।
পরে তল্লাশিকালে ট্রাকটিতে থাকা বালুর নিচে থেকে ৭৬ লাখ টাকার অবৈধ ভারতীয় ১ হাজার ৫২০ পিস শাড়ি আটক করা হয়।
এছাড়াও ৫ লাখ ৬৮ হাজার টাকার ভারতীয় ওড়িও, ডার্ক ফ্যান্টানি ও মালকিস্ট বিস্কুট এবং পরিবহন কাজে ব্যবহৃত ট্রাকটি আটক করা হয়েছে।
ট্রাকচালক সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিরগাতি গ্রামের বাদশ মিয়ার ছেলে আঙ্গুর আলমকেও (২২) আটক করা হয়।