নিজস্ব প্রতিবেদক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দলইরগাঁওয়ে বজ্রপাতে বাপ ও ছেলে প্রাণ হারিয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, ফজল উদ্দিন (৩৫) ও তার শিশুপুত্র নূর উদ্দিন (১১)।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আলতাফ হোসেন জানিয়েছেন, ফজল উদ্দিনের টিনের চালা ঘরের উত্তর-পশ্চিম কোণে বজ্রপাত হলে সাথে সাথেই বাবা ও ছেলে মারা যান। তারা ঘরের ভিতরেই ছিলেন।
কৃষক ফজল উদ্দিন নতুন বাড়ি তৈরি করে পরিবার নিয়ে সেখানে বসবাস করছিলেন। নূর উদ্দিন একটি বেসরকারি সংস্থা পরিচালিত আনন্দ স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়তো।