কর আইনজীবী সমিতির নতুন কমিটিকে চেম্বারের অভিনন্দন

প্রকাশিত December 27, 2020
কর আইনজীবী সমিতির নতুন কমিটিকে চেম্বারের অভিনন্দন

সিলেট জেলা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি পদে অধ্যাপক শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো এমদাদুল হক এবং অন্যান্য পদে নির্বাচিত সকলকে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পরিষদ অভিনন্দন জানিয়েছে।
এক অভিনন্দন বার্তায় এসসিসিআই সভাপতি আবু তাহের মো. শোয়েব আশাবাদ ব্যক্ত করেছেন, নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলা কর আইনজীবী সমিতির কার্যক্রমে আরো গতিশীলতা আসবে এবং ব্যবসায়ী ও করদাতাদের আইনি সেবা প্রদানে সংগঠনটি আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।