ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়ানে এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পরিচালনায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-এসআইইউতে আইকিউএসি প্রজক্ট ও ইনস্পেশন ট্রেনিং প্রোগ্রাম উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য মো মুনির উদ্দীন। প্রধান অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস প্রেসিডেন্ট সামছি বেগম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি অধ্যাপক ড মেছবাহ উদ্দীন আহমেদ ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শাহরিয়ার রবিন আহমেদ। উপস্থিত ছিলেন কোয়ালিটি অ্যাসোরিওয়ান্স স্পেশালিস্ট অধ্যাপক ড মো আবুল কাশেম, অধ্যাপক ড সঞ্জয় কুমার অধিকারী, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পরিচালক সহযোগী অধ্যাপক এক্রামুল ফারুক, অতিরিক্ত পরিচালক সহকারী অধ্যাপক মো মশিউর রহমান, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো তারেক উদ্দিন তাজ, অর্থ পরিচালক সুশান্ত আচার্য্য, প্রক্টর প্রধান মাহবুব ইবনে সিরাজ প্রমুখ।