আহত সিলেট জেলা ছাত্রদল নেতা ইমনের শয্যাপাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

প্রকাশিত November 9, 2016
আহত সিলেট জেলা ছাত্রদল নেতা ইমনের শয্যাপাশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ

সিলেটে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি হানুর ইসলাম ইমনকে দেখতে গিয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় ও সিলেট মহানগর নেতৃবৃন্দ।
বুধবার রাতে নেতৃবৃন্দ এ্যাপোলো হাসপাতালে যান, হানুর ইসলাম ইমনের চিকিৎসার খোঁজখবর নেন এবং তার আশু রোগমুক্তি কামনা করেন।
নেতৃবৃন্দ হানুর ইসলাম ইমনের উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এর সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, নির্বাহী কমিটির সদস্য শামীমুর রহমান শামীম ও ওমর ফারুক শাফিন এবং সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।