ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সদস্য ইন্ডিপেনডেন্ট টেলিভিশন সিলেট ব্যুরোর ক্যামেরাপার্সন গোপাল বর্ধনের মা মিনতি রানী দাশ বর্ধনের মৃত্যুতে ইমজার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক মঈন উদ্দিন মনজু এই শোক প্রকাশ করেন।
তারা প্রয়াত মিনতি রানী দাশ বর্ধনের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মিনতি রানী দাশ বর্ধন শনিবার ভোর ৬টা ৩০ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বিকেল ফেঞ্চুগঞ্জের উপজেলার কায়স্থগ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।