বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ২১০০টি ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার

প্রকাশিত November 21, 2026
বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে ২১০০টি ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক দুই অভিযানে ২ হাজার ১০০টি ইয়াবা ট্যাবলেট সহ ৩ জন গ্রেফতার হয়েছে।
জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, শুক্রবার (২০ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে থানা পুলিশের একটি আভিযানিক দল উপজেলার চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট পরিচালনা করে একটি যাত্রীবাহী বাস (সিলেট-জ-১১-০৭৬৭) থেকে রাসেল আহমদ (২৫, পিতা সাইদুর রহমান, মাদারখাল, জকিগঞ্জ, সিলেট) নামের একজনকে ১ হাজার ৩০০ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
এছাড়াও রাত সোয়া ১০টার দিকে একই সড়কে কাকুরা সেতুর কাছে চেকপোস্ট পরিচালনাকালে আরেকটি যাত্রীবাহী বাস (সিলেট-জ-১১-০৮১৯) থেকে উপজেলার শেখপাড়া গ্রামের মো আনোয়ার হোসেন (৩৫, পিতা মো মুতছিল আলী) ও মোস্তাক হোসেনকে (৩৪, পিতা খলিলুর রহমান) গ্রেফতার ও ৮০০টি ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।