কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সকল অরাজকতা ও দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেটে প্রাইভেট মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদল প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর/৪ অগ্রহায়ণ) দুপুরে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ এলাকা থেকে মিছিল বের করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
তিনি বলেন, দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা অরাজকতা চালাচ্ছে। তারা প্রমাণ করেছে আওয়ামী লীগ উচ্ছৃঙ্খল সংগঠন। ৫ আগস্ট এ দেশের মানুষ অতিষ্ঠ হয়ে তাদেরকে বিতাড়িত করেছে। এ থেকে তাদের শিক্ষা নেওয়ার কথা ছিল; কিন্তু তারা তাদের ভুলের ক্ষমা চাওয়ার পরিবর্তে দেশকে অস্থিতিশীল করার অপপ্রয়াস চালাচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন জাসাস সিলেট জেলা সদস্য সচিব রায়হান এইচ খান, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো রুবেল ইসলাম, ড্যাব সিলেট বিভাগীয় সাংগঠনিক কমিটির সদস্য ডা নিজাম আহমেদ চৌধুরী ও আজীবন সদস্য রায়হান আহমেদ, বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি, জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মো আব্দুর রাউফ, বেসরকারি মেডিক্যাল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক আশফাক আহমদ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি ডা ইহরাজ রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ডা সাখাওয়াত রহমান সৌরভ, পার্ক ভিউ মেডিক্যাল কলেজ ছাত্রদলের সভাপতি রাহাত ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াসিন ইবনে মাহবুব প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি