নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১৭ লাখ টাকার ভারতীয় জিরা সহ নানারকম অবৈধ পণ্য জব্দ করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে সুরাইঘাট বিওপির একটি বিশেষ আভিযানিক টহলদল বুধবার (১১ নভেম্বর/২৬ কার্তিক) জেলার কানাইঘাট উপজেলার বাদশাবাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৮০ কেজি জিরা, ৩০টি শাড়ি, ১৪টি কম্বল ও ৮০ বিড়া পান জব্দ করা, যার সিজার মূল্য ১৭ লাখ ২০ হাজার টাকা।
এছাড়াও একই দিন গুয়াবাড়ী বিওপির টহলদল জেলার জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৬ বিড়া পান জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত পানের সিজার মূল্য ৩৮ হাজার ৪০০টাকা।