লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম || ১০ দফা দাবি বাস্তবায়ন দাবি

প্রকাশিত November 10, 2026
লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজারের এজিএম || ১০ দফা দাবি বাস্তবায়ন দাবি

ইউনিটি অব মৌলভীবাজারের বার্ষিক সাধারণ সভা-এজিএম ও নৈশভোজ সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনে আমারগাঁও রেস্টুরেন্টের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি লিটন চৌধুরী,
জয়েন্ট সেক্রেটারি আমজাদ হোসেন সানি ও ট্রেজারার মোহাম্মদ মুহিবুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতাকালীন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন সাবেক কনভেনর ও প্রতিষ্ঠাতাকালীন উপদেষ্টা মোহাম্মদ মকিস মনসুর, একাউন্টেন্ট রফিক হায়দার, সৈয়দ ফজলুল হক সেলিম, শেখ সালামত তালুকদার, গোলাম মোস্তফা চৌধুরী, আব্দুস সোবহান সুহেল, সৈয়দ সুয়েব, ইব্রাহিম তালুকদার, শাহ শাফী, আব্দুল মালিক, দিলু মিয়া, সৈয়দ শামীম ইসলাম, কামরুজ্জামান খান কমরু, শফিকুর রহমান ও লিটু খান।
আলোচনায় অংশ নেন শামীম চৌধুরী, ফয়ছল ইসলাম, নিয়ামত খান, সেলিম আহমেদ, তপু তোফায়েল খান, মাহবুবুর রহমান শিবলু, সৈয়দ কাহের, রাসেল খান, আমিনুর রহমান চৌধুরী, সেলিম আহমেদ, মুহিত মিয়া, সৈয়দ রুয়েজ আহমেদ, সুহেল আহমেদ, সিপু আহমেদ, রাজু আহমেদ, শেখ জাকির আলী, রেজওয়ান রউফ রাজু, সাদিকুর রহমান, বেলাল আহমেদ, সাইফুল হক খালেদ, নাজমুল ইসলাম ও সিপার আহমেদ।
সভায় ইউনিটি অব মৌলভীবাজারের সাবেক কনভেনর মোহাম্মদ মকিস মনসুর সম্প্রতি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় বক্তারা মৌলভীবাজারে সরকারি মেডিক্যাল কলেজ ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং শমসেরনগর বিমানবন্দর চালু সহ ১০ দফা দাবি বাস্তবায়নের আহবান জানান। সংবাদ বিজ্ঞপ্তি