নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব

প্রকাশিত August 21, 2026
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছে সিলেট জেলা প্রেসক্লাব

সিলেট জেলা প্রেসক্লাব দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
এক অভিনন্দন বার্তায় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন বলেছেন, “মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া দেশের রাজনৈতিক ও সাংবিধানিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। দীর্ঘ রাজনৈতিক পথচলায় অর্জিত তার অভিজ্ঞতা, প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে অর্জিত জ্ঞান দেশের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনে সহায়ক হবে বলে আমরা বিশ্বাস করি।”
তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন, রাষ্ট্রপতি পদটি রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ এবং সাংবিধানিক প্রতিষ্ঠান। এ পদে অধিষ্ঠিত হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের সব নাগরিকের অধিকার ও মর্যাদা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ আরও আশাবাদ ব্যক্ত করে বলেছেন, বর্তমান সময়ে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা, জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার সাংবিধানিক ক্ষমতা ও দায়িত্বের সর্বোচ্চ সদ্ব্যবহার করে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও জনগণের মধ্যে আস্থা ও ঐক্যের পরিবেশ আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবেন।
তারা আরও বলেছন, দেশের গণমাধ্যম ও সাংবাদিক সমাজ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ। মতপ্রকাশের স্বাধীনতা, স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ এবং গণমাধ্যমের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ থেকে ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে সাংবাদিক সমাজ। নতুন রাষ্ট্রপতির নেতৃত্বে গণতান্ত্রিক মূল্যবোধ, মানবিক মর্যাদা, ন্যায়বিচার ও জনগণের প্রত্যাশার প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা আরও সুদৃঢ় হবে বলে আমরা বিশ্বাস করি।
সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
একই সঙ্গে তার নেতৃত্বে বাংলাদেশ শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় ঐক্যের পথে আরও এগিয়ে যাবে বলে তারা আশা প্রকাশ করেন।