বালাগঞ্জ প্রতিনিধি : অ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ অব বাংলাদেশ-এডাব সিলেট জেলা কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সিলেট মহানগরীর শাহজালাল উপশহরে এডাব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিতে আগামী ৩ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।
সাধারণ সভায় প্রধান অতিথি ছিলেন এডাব কেন্দ্রীয় কমিটির সদস্য এ কে এম আজাদ, সভাপতিত্ব করেন ব্র্যাক নির্বাহী পরিচালক মো কয়েছ আহমদ তালুকদার। এডাব সাধারণ সম্পাদক কাজী আলমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, জেছিসের নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম। অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সাব্বির আহমদ, নূরুল ইসলাম ও ফখরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় সমন্বয়কারী বাবুল আখতার ।
নতুন কমিটিতে সর্বসম্মতিক্রমে নির্বাচিতরা হলেন সভাপতি মনসুর আলম, সহসভাপতি নাসির এ বখত, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, কার্যকারী সদস্য রোকশানা আক্তার, ফারুক আহমদ, সৈয়দ আছলাম হোসেন ও তুতিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন জেছিস নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম, এওয়ার্ড প্রোগ্রাম হেড ফারুক আহমদ, শতদল নির্বাহী পরিচালক তুতিউর রহমান, রাইজ ফাউন্ডেশন নির্বাহী পরিচালক কামরুল ইসলাম, এসইউএস নির্বাহী পরিচালক হুমায়ুন ইসলাম কামাল, টিএসএস নির্বাহী পরিচালক নাজনীন হোসেন, এসডিএস নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, ব্র্যাক নির্বাহী পরিচালক মো কয়েছ আহমদ তালুকদার, উপমা নির্বাহী পরিচালক নাসির এ বখত, বাংলাদেশ ইকুয়ালিটি সোসাইটি নির্বাহী পরিচালক রোকশানা আক্তার, এআরডি নির্বাহী পরিচালক কাজী আলম, নিরাপদ নির্বাহী পরিচালক শাহাব উদ্দিন শাহিন, এইচডিও নির্বাহী পরিচালক মনসুর আলম, সুবাস নির্বাহী পরিচালক সৈয়দ আছলাম হোসেন ও সেবাছায়া বাজার) নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন।