র‌্যাব ৯ উদ্ধার করেছে ৮৬ কেজি গাঁজা ও অটোরিক্শা || গ্রেফতার করছে ৭ জনকে

প্রকাশিত August 13, 2026
র‌্যাব ৯ উদ্ধার করেছে ৮৬ কেজি গাঁজা ও অটোরিক্শা || গ্রেফতার করছে ৭ জনকে

নিজস্ব প্রতিবেদক : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল ১৩ আগস্ট জেলার লাখাই উপজেলার বুল্লা বাঁশ বাজার এলাকায় ২০ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশা সহ মো শাকিল মিয়া (২৩, পিতা মৃত উছন আলী, চারাভাঙ্গা), মো সাব্বির মিয়া (২০, পিতা ইউনুস মিয়া) ও মো জয়নাল মিয়াকে (৩৮, পিতা মো মন্তু মিয়া) গ্রেফতার করে।
প্রথম দুজনের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা গ্রামে। অপর জন কিশোরগঞ্জের তারাইল উপজেলার মাগুরি গ্রামের অধিবাসী।
একই দিন র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়ন এলাকায় ১৬ কেজি গাঁজা সহ মো রনি মিয়াকে (২৯, পিতা মো আবন মিয়া, কাশিনগর লিচু বাগান, বিজয়নগর, ব্রাহ্মণবাড়িয়া) গ্রেফতার করে।
এর আগেরদিন র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল জেলার চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়ন এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা সহ উপজেলার চাঁনপুর গ্রামের পরমেশ্বর তাতী (৪০, পিতা প্রবিত্র তাতী), অরুণ তন্ত্রবায় (৫০, পিতা মৃত প্রাণবন্ধু তন্ত্রবায়) ও রাম তন্ত্রবায়কে (৪৫, পিতা মৃত মাখন তন্ত্রবায়) গ্রেফতার করতে সক্ষম হয়।