সিলেটে স্ত্রী ও গৃহপরিচারিকা সহ খুন হলেন ব্যবসায়ী আব্দুস সাত্তার

প্রকাশিত August 12, 2026
সিলেটে স্ত্রী ও গৃহপরিচারিকা সহ খুন হলেন ব্যবসায়ী আব্দুস সাত্তার

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় এক ব্যবসায়ী ও তার স্ত্রী সহ তিন জন খুন হয়েছেন।
বুধবার (১২ আগস্ট/২৮ শ্রাবণ) সকালে এলাকাবাসীর নিকটে থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ১১১ নম্বর বাসার দরজা ভেঙ্গে দ্বিতীয় তলা থেকে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সদস্য আব্দুস আব্দুস সাত্তার (৯০), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা বেগমের (২৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
আব্দুস সাত্তার ও সুরাইয়া বেগমের চার সন্তানের সবাই প্রবাসে রয়েছেন।
সকাল ১০টা পর্যন্ত বাসার দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন।
সিলেট সিটি করপোরেশন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, মহানগর পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইন, জামায়াতে ইসলামীর জেলা আমির মাওলানা হাবিবুর রহমান ও মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম ঘটনাস্থন পরিদশর্ন করেন।