নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সদর কোম্পানি, সিলেট ও পরিবেশ অধিদপ্তর, সিলেটের যৌথ অভিযানে ১১টি গাড়ির মালিককে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
যৌথ আভিযানিক দলটি মঙ্গলবার (২১ জুলাই) আনুমানিক দুপুর ১২টা থেকে টানা ২ ঘণ্টা এসএমপির শাহপরাণ (র) থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
এই সময় হাইড্রোলিক হর্ন ব্যবহার ও গাড়ির কাগজপত্র সঠিক না থাকার দায়ে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫ এর ৬(২) ধারা ও বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ১৫(২) ধারা মোতাবেক এই জরিমানা করা হয়।