নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে ৪৮ বোতল বিদেশী মদসহ দুই জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল শনিবার (২৮ ফেব্রুয়ারি) আনুমানিক দুপুর আড়াইটায় জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের ধনপুর এলাকায় পৌঁছলে তাদের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি অটোরিকশায় পালানোর চেষ্টা করে; কিন্তু র্যাব সদস্যরা তাদেরকে আটক করতে সক্ষম হন। পরে তাদের হেফাজতে অটো রিকশায় থাকা ৪৮ বোতল বিদেশী মদসহ তাদেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলো বিশ্বম্ভরপুর উপজেলার গামাইতলা গ্রামের মো শিপন মিয়া মোরশেদ (২৮, পিতা মৃত আব্দুর রহমান) ও মো সাইকুল ইসলাম (৩০, পিতা মো জয়নাল আবেদীন)।
র্যাব-৯ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ‘মাদক ব্যবসায়ী’ দুজনকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।