দিরাই প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে নারীদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ও গ্রো ফাউন্ডেশনের সহযোগিতায় ১৮ জনের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশন অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিয়াউর রহমান লিটন। অতিথি ছিলেন দিরাই প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুল ইসলাম সর্দার খেজুর। সঞ্চালনা করেন ভাটিবাংলা এলপিএস ফাউন্ডেশনের ব্যবস্থাপক প্রশান্ত সাগর দাস। এ সময় আরো উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা আফতাব উদ্দিন, রাসেন্দ্র দাস, দুর্জয় রায় ও ডেভেলপমেন্ট অফিসার রাজীব দাস।
বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্বল্প আয়ের পরিবারগুলোর আর্থিক উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
আয়োজকরা জানান, তাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।