দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশিত January 20, 2026
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত

দিরাই প্রতিনিধি : দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি/৬ মাঘ) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে ৬ষ্ঠ শ্রেণি ও কারিগরি ৯ম শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ করতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবালের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক গোলাম মোস্তফা সরদার রুমির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার।
তিনি নবাগত শিক্ষার্থীদের দায়িত্ববোধ, শৃঙ্খলা ও লক্ষ্যস্থিরতার মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
ইউএনও বলেন, শিক্ষাঙ্গনে শুধুই পাঠদান নয়-ব্যক্তিত্বের বিকাশ, নৈতিকতা ও ভবিষ্যতের প্রস্তুতি এখান থেকেই শুরু হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক জিতু মিয়া, নূরুল ইসলাম ও আব্দুল কাদির। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, নোহা সরদার, অনন্যা মরিয়ম, অর্চি দাস, ঊর্মি আক্তার, তাওহীদা আক্তার ও তানিসা চৌধুরী।
স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী প্রধান শিক্ষক লাল বাঁশী দাস।
নবাগত শিক্ষার্থীদের ডায়েরি, কলম ও বিদ্যালয়ের বার্ষিক পাঠ পরিকল্পনা উপহার দেওয়া হয়।