সিলেটে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দির কমিটির শপথ গ্রহণ

প্রকাশিত January 10, 2026
সিলেটে লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও মন্দির কমিটির শপথ গ্রহণ

সিলেট মহানগরীর করেরপাড়ায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটি (২০২৬-২০২৮) ও ৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টায় মন্দির প্রাঙ্গণে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট রামকৃষ্ণ মিশন ও আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট সন্তু দাশ, অ্যাডভোকেট দেবতোষ দেব, উপদেষ্টা রবীন্দ্র দেব রবি, অসিত বরণ দে, অমল দে, অরুণ তালুকদার, বলাই দত্ত, প্রেমতোষ দাস, অ্যাডভোকেট দিপক দত্ত, নৃপ্রেন্দ্র দাস, নির্মল দে, প্রদীপ দেব, নিকেতন দাস, কনক জ্যোতি মজুমদার ও দেবজ্যোতি মজুমদার।
সদ্য বিদায়ী সভাপতি অরবিন্দু দাশ নবগঠিত পরিচালনা কমিটিকে শপথবাক্য পাঠ করান।
শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটি নতুন সভাপতি রিপন এষ চৌধুরী, সহসভাপতি সঞ্জয় দেব, রাশেন্দ্র দেব বাবুল, নৃপেন্দ দেব নিপু, নিখিল দে, সঞ্জয় দেব (সঞ্জু) ও জ্যোতিষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সুমিত দেব, সহসাধারণ সম্পাদক অর্পন কুমার ঘোষ, রিপন ঘোষ, প্রাণেশ চন্দ ও রথীন্দ্র দাস ভক্ত, অর্থ সম্পাদক দিপু কপালী, সহ অর্থ সম্পাদক প্রণব চন্দ পাপ্পু ও প্রদ্যুৎ চন্দ, সাংগঠনিক সম্পাদক অশোক রঞ্জন দাস অপু, রজত চক্রবর্তী, সজল ঘোষ, জুয়েল দাস, অভিজিৎ পাল ও রাজু দেব, প্রার্থনা পরিচালনা সম্পাদক সঞ্জিত রায়, সহ প্রার্থনা পরিচালনা সম্পাদক রাজু চন্দ ও আদর দাস, সাংস্কৃতিক সম্পাদক বিমল চন্দ, সহ সাংস্কৃতিক সম্পাদক রিংকু চক্রবর্তী, প্রচার সম্পাদক জয় সেনাপতি, সহ প্রচার সম্পাদক শৈলেন দাস, দপ্তর সম্পাদক অপু দে, সহ দপ্তর সম্পাদক শিবু সেন, মহিলা সম্পাদক পূর্নিমা দাশ ও বনলতা দাস বাপ্পী, সম্মানিত সদস্য অজয় তালুকদার, বিক্রম চন্দ, মৃনাল সেন, সুকৃতি ভূষণ দেব সিন্টু, বাচ্চু পাঠক, লিটন পাল, সুজিত ধর, অপরেশ দাস অপু, প্রশান্ত লিটন রূপন দে, সুরঞ্জিত তালুকদার দিপু, মনোজ দত্ত মুন্না, শংকর দে, মিটু দাস, প্রসেনজিৎ চন্দ পিন্টু, দেবাশীষ শ্যাম তপু, দিপক দাস, ঝলক দাস, লিটন চন্দ্র, সজীব চক্রবর্তী, বিজিত দাস, কানাই ঘোষ, লিটন দেব, তপু দেব, মলয় কর, বিজিত দেব, বিষু দাস, বিধান দাশ ও সুব্রত রায়।
নবগঠিত সমন্বয়ক পরিষদের প্রধান সমন্বয়ক অরবিন্দু দাশ, সমন্বয়ক প্রজিত মোদক, জগদীশ দাস, সাবলু পাঠক, ও বিবেক দাশ।
গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে ৬১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি ও ৫ সদস্য বিশিষ্ট সমন্বয়ক কমিটি গঠন করা হয়।
আগামী ১৬ জানুয়ারি শুক্রবার রাত ৮টায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার আশ্রম ও মন্দির পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে। সংবাদ বিজ্ঞপ্তি