নিজস্ব প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ টাকার ভারতীয় মদ, চা পাতা ও গরু আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৬টায় জকিগঞ্জ ব্যাটালিয়নের দায়িত্বাধীন কানাইঘাট উপজেলার সোনারখেওর বিওপির একটি বিশেষ আভিযানিক টহল দল সোনারখেওর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৩১ বোতল মদ জব্দ করা হয়, যার সিজারমূল্য ৩ লাখ ৪৬ হাজার ৫০০ টাকা।
এছাড়াও ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত সুরাইঘাট, লালাখাল, জৈন্তাপুর ও ডোনা বিওপির পৃথক পৃথক আভিযানিক টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫৫ বোতল মদ, ২০০ কেজি চা পাতা ও ৭টি গরু আটক করতে সক্ষম হয়। আটককৃত মদ, চা পাতা ও গরুর মূল্য ৮ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।
এসব অভিযানের মাধ্যমে আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ১২ লাখ টাকা বলে ১৯ বিজিবি জানিয়েছে।