মধ্যনগর থেকে সংবাদদাতা : সুনামগঞ্জের মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে সদর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মো নওয়াব আলী (৬৫) গ্রেফতার হয়েছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সদর ইউনিয়নের খালিশাকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, তিনি মধ্যনগর থানার মামলার (নং-০৬ তারিখ-২৭/১১/২০২৪) সন্দিগ্ধ আসামি।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ এ কে এম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।