সিলেট জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল শনিবার

প্রকাশিত December 12, 2025
সিলেট জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ মিছিল শনিবার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি আগামীকাল শনিবার (১৩ ডিসেম্বর) মিছিল করবে।
মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে বিকেল ৩টায় শুরু হবে এ প্রতিবাদ মিছিলে। এতে যোগ দিয়ে কর্মসূচিটি সফল করতে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ সাধারণ জনগণের প্রতি জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বিশেষ আহ্বান জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি